২৪ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

কাতারের পররাষ্ট্র মন্ত্রী সৌদি আরব, বাহরাইন ও ইয়েমেনের স্বাধিনতাকামী মানুষের বর্তমান পরিস্থিতি উপর কোনরূপ ইঙ্গিত করা ছাড়াই দাবী করেছেন যে, আমরা এ সভাকে একটি জবাব হিসেবে গন্য করছি ঐ সকল ব্যক্তিদের জন্য যারা সিরিয়ার বিষয়ে স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রত্যশা করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কাতারের পররাষ্ট্র মন্ত্রী ‘শেইখ হামদ বিন জাসেম’ তিউনিশিয়া সিরিয়ার বিষয়ে আয়োজিত দ্বিতীয় সম্মেলনে সিরিয়ায় সৃষ্ট সংকটের আগুনে আরো জ্বালানী ঢেলেছে।

সিরিয়ার জনগণ এ সভার ফলাফলের দিকে তাকিয়ে আছে –এ কথা উল্লেখ করে শেইখ হামদ বিন জাসেম দাবী করেন যে, আমরা বাশার আল আসাদের নিকট প্রশ্ন করছি যে, তুমি কি দেশ ধ্বংস করার মাধ্যমে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চাও?

তিনি সৌদি আরব, বাহরাইন ও ইয়েমেনে স্বাধিনতাকামী মানুষের দাবী’র প্রতি কোনরূপ ইঙ্গিত করা ছাড়াই দাবী করেন যে, আমরা এ সভাকে একটি জবাব হিসেবে গন্য করছি ঐ সকল ব্যক্তিদের জন্য যারা সিরিয়ার বিষয়ে স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রত্যশা করেন।

চীন ও রাশিয়ার সহযোগিতার কারণে সিরিয়া সরকার এদেশে জনগণ হত্যা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে -এ কথা উল্লেখ করে তিনি বলেন : আমরা জাতীয় ঐক্য ভিত্তিক একটি হুকুমত চাই যা একটি নতুন সরকারের জন্ম দেবে!!

সিরিয়ার সরকার বিরোধীদেরকে ঐক্যের প্রতি আহবান জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রী বলেন : সিরিয়ার বিষয়ে আয়োজিত সভা এদেশের সহিংসতার সমাপ্তির প্রথম পদক্ষেপ হিসেবে গন্য হবে।

শেইখ হামদ বিন জাসেম বক্তৃতা শেষে এদেশে সরকার কর্তৃক হত্যকাণ্ড ও সংঘর্ষের (তার দৃষ্টিতে) বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠনের দাবী জানিয়ে বলেন : সিরিয়ার জনগণকে রক্ষার লক্ষ্যে নিরাপদ কোন সীমান্ত পথ প্রস্তুত করতে হবে!!

বলাবাহুল্য, তিউনিশিয়ায় এ সভা চলাকালীন সময়ে এদেশের বিভিন্ন দলের সদস্য ও সাধারণ জনগণ উক্ত সভা আয়োজনের স্থানের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করে এ সম্মেলনকে সিরিয়ার বন্ধুদের সম্মেলনের পরিবর্তে ইসরাইলের বন্ধুদের সম্মেলন বলে আখ্যায়িত করেছে। তিউনিশিয়ার জনগণ উক্ত সভার বিরোধিতা করে সিরিয়ার অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।#